জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগের সম্মেলন সব সময় বিশাল হয় এবং সারা জাতিকে নাড়া দেয়। এবার আরো উত্সবমুখর পরিবেশে এই সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছি।’
বুধবার বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফর সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা আনন্দিত যে চীনের প্রেসিডেন্ট প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে অতিথি হিসেবে বাংলাদেশে আসছেন।’
ইত্তেফাক/এএম।
