বাংলাদেশের ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম উইকেটের পতন হয়েছে। ৩২ রান করা উইন্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন নাসির হোসেন।
১২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬৩ রান করেছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২৭৭ রান করেছে বাংলাদেশ। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জস বাটলার।
জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার স্যাম বিলিংস ও জে উইন্সের মধ্যে জুটি গড়ে ওঠে। ১২তম ওভার করতে এসে সেই জুটি নাসির ভাঙেন উইন্সকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে। ৩৭ বলে ৩১ রান করে ফেরত গেছেন তিনি।
