৬ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ২৬৭

আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ২৩:০২
৬ উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। মাশরাফির বলে উড়িয়ে মারতে গিয়ে মিড-অনে ধরা পড়েন মঈন আলী। এর আগে ২২৭ রানের মাথায় মাশরাফির বলে বোল্ড হয়ে যান ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।
 
ম্যাচের ৩১তম ওভারে বেয়ারস্টোকে বোল্ড করেন শফিউল। পরে ৩৩তম ওভারে এসে বিপদজনক হয়ে ওঠা ডাকেটকে আউট করেন।আউট হওয়ার আগে ৬৮ বলে ৬৩ রান করেন ডাকেট।
 
এর আগে বিপদজনক হয়ে ওঠা বিলিংসকে ফেরান মোসাদ্দেক হোসেন। ইমরুল কায়েসের হাতে ধরা পড়ার আগে তিনি ৬২ রান করেন।
 
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২৭৭ রান করেছে বাংলাদেশ। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জস বাটলার।
 
জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার স্যাম বিলিংস ও জে উইন্সের মধ্যে জুটি গড়ে ওঠে। ১২তম ওভার করতে এসে সেই জুটি নাসির ভাঙেন উইন্সকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে। ৩৭ বলে ৩১ রান করে দলীয় ৬৩ রানে ফেরত গেছেন তিনি। এরপর বিলিংস ও ডাকেটের মধ্যে আরেকটি অর্ধশত রানের জুটি গড়ে ওঠে। সেই জুটি ২৫তম ওভার করতে এসে ভাঙেন মোসাদ্দেক। অর্ধশত রান করা বিলিংসকে দলীয় ১২৭ রানে ইমরুলের ক্যাচে পরিণত করেন।  এর ব্যক্তিগত ১৫ রানে বেয়ারস্টোকে ফেরান শফিউল।
 
ইত্তেফাক/ইউবি