ডিএমপি’র মাদক বিরোধী অভিযানে ২২ জন গ্রেফতার

আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১১:০১
 
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
 
বুধবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
ডিএমপি জানায়, তাদের কাছ থেকে ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম হেরোইন, ৭ কেজি ৬৮৫ গ্রাম গাঁজা, ৩৪ পিস ইনজেকশন ও ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে