মনপুরায় মা ইলিশ ধরার অপরাধে তিন জেলেকে কারাদণ্ড

আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৩:৩১
ভোলার মনপুরা উপজেলা ঘেঁষা মেঘনায় আইন অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তিন জেলেকে কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে প্রত্যেককে তিন হাজার টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়েছে।
 
বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান তাদের বিরুদ্ধে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, শাহজাহান মেস্তরী, মো. রিয়াদ ও মো. আইয়ুব আলী।
 
উল্লেখ্য, বুধবার রাতে মেঘনায় অভিযান চালিয়ে মা ইলিশ শিকারের সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালত হাজির করা হলে তাদের বিরুদ্ধে এ রায় দেয়া হয়।
 
ইত্তেফাক/এএসএমইউ