আনু মুহাম্মদকে হত্যার হুমকি

আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৬:৫৮
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদকে হত্যার হুমকি দেয়া হয়েছে। 
 
বুধবার রাতে মুঠোফানে খুদে বার্তার মাধ্যমে তাকে এই হত্যার হুমকি দেয়া হয়। বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসে আনু মুহাম্মদ এ কথা জানান।
 
ফেসবুক স্ট্যাটাসে আনু মুহাম্মদ লেখেন, ‘গতরাত ১টার দিকে ০১৬২৯৯৬৭৫৫১ নম্বর থেকে পাঠানো এক বার্তা পেলাম। বার্তায় লেখা হয়- Death keeps no calendar, and Ansatullah knows no time!’ হুমকিদাতা হিসেবে ‘আনসাতুল্লাহর’ নাম উল্লেখ করা হলেও এটি ‘আনসারুল্লাহ’ হবে বলে ধারণা করা হচ্ছে।
 
আনু মুহাম্মদ তাকে হত্যার হুমকির বিষয়টি ফেসবুকে প্রকাশ করলে তার শুভাকাঙ্খীরা এর প্রতিক্রিয়ায় বিভিন্ন ধরনের মন্তব্য করেন।
 
ইত্তেফাক/ইউবি