ট্যুরিস্ট ভিসা: ভ্রমণ টিকিটধারী নারীদের এপয়েন্টমেন্ট লাগবে না

আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৮:২৭
অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট তারিখ/ই-টোকেন ছাড়া নারী যাত্রীদের ট্যুরিস্ট ভিসা জমাদানের পাইলট স্কিম সাফল্যের সঙ্গে পরীক্ষামূলকভাবে সম্পাদনের পর হাইকমিশন স্কিমটি আগামী ১৫ অক্টোবর পর্যন্ত উত্তরার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটি (আইভিএসি) বর্ধিত করেছে।
 
বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
জানা গেছে, নিশ্চিত বিমান/রেল/বাসের (বাংলাদেশ-ভারত বাস সার্ভিসের অনুমোদিত কর্তৃপক্ষের ইস্যুকৃত) টিকিটসহ নারী যাত্রীরা উত্তরার ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাদের ভ্রমণ ভিসা আবেদন জমা দিতে পারবেন। নারী যাত্রীরা বৈধ ভ্রমণ টিকেটসহ তাদের ভ্রমণসঙ্গী নিকটতম পারিবারিক সদস্যদের পক্ষেও ট্যুরিস্ট ভিসা আবেদনপত্র জমা দিতে পারবেন।
 
ভিসাপ্রার্থী নারী আবেদনকারী ও তাদের পরিবারের সদস্যদের আবেদনের সময় (আইভিএসি-র প্রবেশপথে) নিশ্চিত ভ্রমণ টিকেট দেখাতে হবে। 
 
উল্লেখ্য, নারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ভারতীয় ভিসাপ্রাপ্তি সহজতর এবং ভারত ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্যে শুভেচ্ছার নিদর্শন স্বরূপ।