দুর্নীতিবাজদের অপকর্ম বরদাশত করা হবে না : ভূমিমন্ত্রী

আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৯:৩৪
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, দুর্নীতিবাজ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কৃষকরা প্রশ্রয় দেয় না। কৃষক শুধু বুঝে দেশের উন্নয়ন, ফসল উৎপাদন, কীভাবে ফসল ঘরে উঠবে। 
 
বৃহস্পতিবার বিকালে পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।   
 
মন্ত্রী বলেন, দেশের কৃষক ও শ্রমিকদের ভাগ্যোন্নয়নে যেখানে সরকার ভর্তুকি দিচ্ছে সেখানে দুর্নীতিবাজ প্রতারকদের অপকর্ম কোনোভাবেই বরদাশত করা হবে না।
 
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীবের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভূতি ভূষণ সরকার, আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশীর আহমেদ বকুল, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. গফুর প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি