রাষ্ট্রপতি আবদুল হামিদ বৃহস্পতিবার জাতীয় সংসদ গৃহীত ১২টি বিলে সম্মতি জ্ঞাপন করেছেন।
বিলগুলো হলো দশম জাতীয় সংসদের একাদশ (২০১৬ খ্রিস্টাব্দের বাজেট) অধিবেশনে গৃহীত ৬টি বিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিল, ২০১৬; রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) বিল, ২০১৬; বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৬; পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০১৬; চা বিল, ২০১৬ এবং সুপ্রিম কোর্ট জাজেস (রিমুনারেশন এন্ড প্রিভিলেজেস) (এমেন্ডমেন্ট) বিল, ২০১৬ এবং জাতীয় সংসদের দ্বাদশ (২০১৬ খ্রিস্টাব্দের ৪র্থ) অধিবেশনে গৃহীত ৬টি বিল প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধন) বিল, ২০১৬; সুপ্রিম কোর্ট জাজেস (লিভ, পেনশন এন্ড প্রিভিলেজেস) (এমেন্ডমেন্ট) বিল, ২০১৬; রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা বিল, ২০১৬; বৈদেশিক অনুদান (সেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল, ২০১৬; জেলা পরিষদ (সংশোধন) বিল, ২০১৬ এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) বিল, ২০১৬। -বাসস।
ইত্তেফাক/এসএস
