বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থ এস-৪০০ কিনতে রাশিয়ার সঙ্গে চূড়ান্ত চুক্তি করতে যাচ্ছে ভারত। শনিবার ভারতের গোয়াতে ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলনের অবকাশে এই চুক্তি স্বাক্ষর হতে পারে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলনের ফাঁকে আলাদাভাবে বৈঠক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছেন পুতিনের সহযোগী ইউরি উশাকোভ।
এস-৪০০ সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যেটি ৪০০ কিলোমিটারের মধ্যে বিমান ও ক্ষেপণাস্ত্রকে আঘাত করতে সক্ষম।
ইত্তেফাক/এএসএস
