দক্ষিণ কোরিয়ায় বাসে আগুন, নিহত ১০

আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১১:৩৬
 
দক্ষিণ কোরিয়ায় একটি বাসে আগুন লেগে ১০ জন নিহত ও নয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সংস্থা।
 
দক্ষিণ কোরিয়ার জননিরাপত্তা ও নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, গিয়াংবু এক্সপ্রেসওয়ের বাসটিতে চালকসহ ২১ জন যাত্রী ছিলেন। বাসটি একটি রেলিংয়ের সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুড়চে যায় ও আগুন ধরে যায়। চীনে ভ্রমণ শেষে তারা বাড়ি ফিরছিলেন। 
 
বাসটিতে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে কর্তৃপক্ষ ধারণা করছে, বাসটির চাকা ফেটে গিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে আগুন লেগে যেতে পারে। খবর: এপি।
 
ইত্তেফাক/এএসএস