রাজীব চৌধুরীর অসাধারণ ব্যাটিংয়ের কল্যাণে নিউজ জায়ান্ট জাগোয়ারকে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেল জেনারেল গ্লাডিয়েটর্স। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে ৭৪ রানের টার্গেট দেয় নিউজ জায়ান্ট। জবাবে ব্যাট করতে নেমে ৮.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় জেনারেল গ্লাডিয়েটর্স।
প্রথমে ব্যাট করতে নামা নিউজ জায়ান্ট শিবিরে প্রথম আঘাত হানেন খোরশেদ। এরপর মোট ৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে সংগ্রহ করে ৩ উইকেট নেন তিনি। ইত্তেফাক অ্যাডমিন বিভাগের প্রধান হারুন-অর-রশীদ ১৯ রান দিয়ে সংগ্রহ করেন ২ উইকেট। আরো দুই উইকেট নেন মাসুম। ফলে ১১.২ ওভারে অল আউট হয়ে যায় নিউজ জায়ান্ট।
ওভার প্রতি ৬ রানের বেশি টার্গেট নিয়ে খেলতে নেমে শুরু থেকেই ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন রাজীব চৌধুরী। ম্যাচে মোট ৬টি ছয়ের মারে মাত্র ২২ বলে ৪৩ রান করেন তিনি। হয়ত হাফ সেঞ্চুরিটাও পেয়ে যেতেন। কিন্তু নিউজের দলীয় সংগ্রহ কম হওয়ায় তা আর সম্ভব হয়নি। এমন বিধ্বংসী ব্যাটিংয়ের পর আসলে কিছুই করার ছিল না নিউজ জায়ান্টের বোলারদের। ফলে মাত্র ৮.২ ওভারে ম্যাচ জিতে নেয় জেনারেল গ্লাডিয়েটর্স।
ইত্তেফাক/আরএ
