এক মাসের শিশুকন্যাকে ই-কমার্স সাইট ইবে-তে বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন এক বিক্রেতা। তাও ৪,৫০০ পাউন্ড দামে!
জার্মানির উত্তর রাইন ওয়েস্টফালিয়ায় এই ঘটনা ঘটেছে। বিজ্ঞাপনটি প্রকাশিত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।
ইবে-তে দেয়া ওই বিজ্ঞাপনে লেখা হয়, ‘৪০ দিনের শিশু মারিয়া, বিক্রি হবে।’
এই বিজ্ঞাপন নিয়ে বিতর্ক শুরু হতেই ৩০ মিনিটের মধ্যে ই-কমার্স সাইটটির পক্ষ থেকে সেটিকে সরিয়ে দেওয়া হয়।
বাণিজ্যিক ওয়েবসাইটটির পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের ঘটনা ওই ওয়েবসাইটে প্রথমবার হয়নি। গ্রাহকরা ঘটনার বিরুদ্ধে নিজেদের অভিযোগ জানিয়েছেন।
গোটা বিষয়টি গুজব না সত্যি, তা খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে খোঁজ চলছে অভিযুক্তের।
ইত্তেফাক/এএম
