যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তরাঞ্চলে একটি গাড়ি বোমা হামলায় ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগ আসাদ সরকার বিদ্রোহী গোষ্ঠীর সদস্য বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
শুক্রবার এ ঘট্না ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। বৃহস্পতিবার দেশটির তুর্কি সীমান্তের আজাজ শহরের কাছে সেনাবাহিনী পরিচালিত একটি চেকপয়েন্ট লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়।
তবে এখনো কেউ হামলার দায়ভার স্বীকার করেনি। আরটি
ইত্তেফাক/এমএইচ
