নাইজেরিয়ায় অপহরণের ২ বছর পর মুক্তি পেল ২১ কিশোরী

আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৫:১৬
অপহৃত ২৭০ কিশোরীর মধ্যে ২১জনকে মুক্তি দিলো আফ্রিকাভিত্তিক জঙ্গি সংগঠন বোকো হারাম। অপহরণের ‍দুই বছরেরও বেশি সময় পর তারা মুক্তি পায় বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেড ক্রস।
 
২০১৪ সালে নাইজেরিয়ার চিবক থেকে ২৭০ জন স্কুলছাত্রীকে অপহরণ করে বোকো হারাম। নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট ইয়েমি অসিনবাজো বলেন, ‘আমি তাদের সাথে দেখা করেছি এবং তারা সুস্থ রয়েছে।’
 
অপহরণের পর বেশকিছু মেয়ে পালিয়ে আসলেও এখন আটকা পড়ে আছে ২০০ এরও বেশি কিশোরী। এজন্য তাদের সঙ্গে একটি সমঝোতায় আসার চেষ্টা করছে সুইস সরকার ও রেড ক্রস।
 
এরমধ্যে ২১ জন কিশোরীর মুক্তি নাইজেরিয়ান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির জন্য স্বস্তির। অসিনবাসো বলেন, ‘আগামী কয়েকমাসের মধ্যেই হয়তো আমরা আরো কিছু কিশোরীর মুক্তি নিশ্চিত করতে পারবো ‘
 
তবে বোকো হারামকে কোনোরকম মুক্তিপণ দেয়া হয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী লাই মোহাম্মদ। তিনি বলেন, বোকো হারামের বিরুদ্ধে তাদের লড়াই চলবে। রয়টার্স
 
ইত্তেফাক/এমএইচ