বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার করে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
শি জিনপিং বলেছেন, পারস্পরিক রাজনৈতিক আস্থার সম্পর্ককে আরও দৃঢ় করতে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। দুই দেশের সহযোগিতার সম্পর্ককে আমরা আরো উঁচুতে নিয়ে যেতে চাই।
তিনি বলেন, বাংলাদেশ-চীনের ৪১ বছরের কূটনৈতিক সম্পর্ক সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
উন্নয়নের জন্য দুই দেশকে এই পথে হাঁটতে হবে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট। চীনের মানুষ দেশকে ‘মহৎ রূপান্তরের’ জন্য কাজ করছে। বাংলাদেশের মানুষও একইভাবে ‘সোনার বাংলা’ গড়তে কাজ করছে।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার ঢাকা পৌঁছেছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। তার সফরকালে দুই দেশের মধ্যে প্রায় ২৫টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে।
ইত্তেফাক/এএসএস
