রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ৮১৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৩ গ্রাম হেরোইন, ৩৫০ গ্রাম গাঁজা, ১০০ পিস ইনজেকশন, ২০ বোতল ফেন্সিডিল ও ২১৬ ক্যান বিয়ার উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। -বাসস।
ইত্তেফাক/এসএস
