মোহাম্মদপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ২১:০৩
রাজধানীর মোহাম্মদপুরে একটি টিনসেড বাড়ি থেকে আজিজুল হক (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ১৮ নং কাটাসুরের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
পুলিশের মোহাম্মদপুর থানার এসআই রাজিব জানান, স্থানীয়দের ফোন পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। ঘরে গিয়ে দেখা যায়, মরদেহ ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়া। তবে ঝুলন্ত অবস্থায় তার দুই হাত পেছনের দিকে বাঁধা ছিলো। 
 
তিনি আরো বলেন, দুই হাত পেছনে বাধা থাকায় এটি হত্যাকাণ্ড হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। আজিজুল মোহাম্মদপুরের ওই বাড়িতে তার মা রোজিনা ও বড় ভাইয়ের সঙ্গে থাকতেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
 
 
 
ইত্তেফাক/এমআই