অবশেষে অ্যাশ-রণবীরের বিতর্কিত ছবির অনস্ক্রিন রোম্যান্স রিলিজ হলো। দর্শকমহলে জোর জল্পনা চলছে তাদের অনস্ক্রিন রোম্যান্স নিয়ে! এমনকি শোনা গেছে ছবিতে তাদের বেশকিছু অন্তরঙ্গ দৃশ্য নিয়েও নাকি বেজায় চটেছিল বচ্চন পরিবার। তবে কয়েকবছর আগেও একটি অ্যাওয়ার্ড শো-তে রণবীর মজার ছলে অ্যাশের সঙ্গে ফ্লার্ট করেছিলেন অভিষেক ও অমিতাভের সামনেই।
সেই অ্যাওয়ার্ড শো-এ হোস্ট ছিলেন রণবীর কাপুর ও ইমরান খান। তখনই নিজের তৈরি বেশকিছু সায়েরী দিয়ে অ্যাশের সামনে ইম্প্রেশন জমানোর চেষ্টা চালিয়েছিলেন রণবীর। তবে ব্যাপারটা জমেনি একেবারেই। ওদের রোম্যান্সের মাঝে বাঁধ সাধেন ছোটা বচ্চন। একেবারে কাবাব মে হাড্ডি হয়ে অ্যাশকে সাইড করে অভিষেক নিজের দিকেই টেনে নেন রণবীরের হাত!
