সেলিব্রেটি কুকুরের ভ্রমণনীতি!

আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ০৯:৫৯
 
‘ডাগ দ্যা পাগ’ নামেই বেশি পরিচিত ডাগ। ইতোমধ্যে ইন্টারনেটে ‘সেলিব্রেটি কুকুরের’ খ্যাতি লাভ করেছে ডাগ। ডাগের ফেসবুক পেজে এখন পর্যন্ত ৪৪ লাখের বেশি লাইক পড়েছে। ইনস্টাগ্রামে রয়েছে বিশ লাখ ফলোয়ার। আর টুইটার একাউন্টের ফলোয়ারের সংখ্যা এক লাখ বিশ হাজার। 
 
প্রতিদিনই এটির ফলোয়ারের সংখ্যা বাড়ছে। ইউটিউব এবং ভাইন এর মতো জনপ্রিয় ওয়েবসাইটেও রয়েছে ডাগের নিজস্ব একাউন্ট। তাকে নিয়ে রেডিও-টেলিভিশনে মাঝে মধ্যেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেলিব্রেটি বন্ধুদের মধ্যে রয়েছে ইডি শিরান, জাস্টিন বিবার, মেগান ট্রেনোর, জন লিজেন্ডের মতো তারকারা। 
 
তবে নতুন খবর হলো, যুক্তরাষ্ট্রের নাসভ্যালির বাসিন্দা ডাগ এবার ভ্রমণে বেরিয়েছে। আপাতত যুক্তরাজ্যের কয়েকটি শহরের দর্শনীয় জায়গা ঘুরে দেখবে ডাগ। ম্যানচেস্টার আর লন্ডনের নির্দিষ্ট কিছু জায়গায় ডাগের উপস্থিতির বিষয়ে আগে থেকেই ভক্তদের জানিয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। আর এসব জায়গায় ঘুরে বেড়াতে ডাগ সাজছে কুইন্স গার্ড থেকে শুরু করে হ্যারি পটার নানা সাজে।-ইউপিআই