‘কোনো পরিচালকই তার কোনো ছবি মনের মতো শেষ করতে পারেন না’

আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১০:০৩
 
বলা যায়, দীর্ঘ বিরতি নিয়েই দেশের মেধাবী নির্মাতা ইফতেখার চৌধুরী তার নতুন ছবি মুক্তি দিচ্ছেন। আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে তার পরিচালনায় ‘ওয়ান ওয়ে’ ছবিটি। এ ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি, শিমুল খান, আনিসুর রহমান মিলন ও বাপ্পী।
 
নতুন ছবি প্রসঙ্গে ইফতেখার বলেন, ‘আমাদের দেশে এখনো সঠিক ক্যাম্পেইন শুরু হয়নি। একটি ছবিতে এখন শুধু পোস্টার ছাপালেই চলে না। এটা কাকরাইল ডিস্ট্রিবিউটরদেরও বুঝতে হবে। প্রচারণার ঢং পরিবর্তন হচ্ছে। এ কারণে সারাবিশ্বে প্রচারণার দৌড়ে থাকা ছবিগুলোই বাজার পাচ্ছে। সেক্ষেত্রে অ্যাভারেজ কোয়ালিটি ছবিগুলোও কোনো কোনোটি বাম্পার হিট হচ্ছে।’
 
উল্লেখ্য, ‘ওয়ান ওয়ে’ চলচ্চিত্রটিতে আন্ডারওয়ার্ল্ডের গল্প বলা হয়েছে। অ্যাকশনধর্মী ছবিতে সিদ্ধহস্ত এই নির্মাতা তাই এই ছবিটি দিয়ে দর্শকদের প্রত্যাশাও বাড়িয়ে রাখলেন।
 
কমার্শিয়াল ছবির বাজেট প্রসঙ্গে ইফতেখার চৌধুরী বলেন, ‘আসলে বাজেট আর সময়, এই দুটি বিষয়ে কোনো পরিচালকেরই মনের ক্ষুদা মেটে না। কোনো পরিচালকই তার কোনো ছবি মনের মতো শেষ করতে পারেন না।’