বলিউডি ছবি ‘বালা’র কাজ শেষ করে ফিরলেন অভিনেতা নিরব। এই চলচ্চিত্রটির শুটিংয়ের জন্য গত ১৯ সেপ্টেম্বর বিকেলে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। একটানা শুটিং শেষে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় ফেরেন তিনি। তিনি বলেন, ‘নতুন একটি দলের সঙ্গে কাজ করেছি। অসম্ভব সুন্দর সুন্দর লোকেশনে কাজ করেছি। যা ছবিগুলোতেই দেখতে পাচ্ছেন আপনারা। তবে সবচেয়ে মজা হয়েছে ভাষা নিয়ে।
প্রায় চার ধরনের ভাষার সঙ্গে শুটিং ইউনিটের লোকজন কথা বলেছে। কেউ কারোটা বুঝতে পারিনি। আর তাই যারা বোঝেন তারা বুঝিয়ে দিতেন। মোটকথা ২৬ দিন পর ভাত খেয়েছি। কষ্ট করেছি চলচ্চিত্রটি নিয়ে। এখন মুক্তির অপেক্ষার পালা। আমি আশা রাখি ভালো কিছু হয়েছে।’
একইসাথে নিরব আরো কিছু বলিউড মুভিতে কাজের প্রাথমিক কথা বলে এসেছেন বলে জানা গেছে।
