গোপন কথা বলতে গিয়ে...!

আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১০:১৮

 

সম্প্রতি নেহা ধুপিয়ার রেডিও শো-তে এসেছিলেন সোনম কাপুর। সেখানেই বেশকিছু গোপন কথা জানালেন তিনি। ‘নেম’, ‘ফেম’ অপশন থেকে বেছে নিয়েছেন ফেম কে। তবে ব্যাপারটা এখানেই শেষ নয়, সেই টকশোতে উঠে এসেছে আরো তথ্য। তিনি জানান, বাহুবলীর ফার্স্ট পার্টে অভিনয়ের প্রস্তাবটা প্রথম এসেছিল তার কাছেই। আসলে টকশোয়ে সোনমকে বাহুবলীর রিভিউ করতে বলা হয়। সেই প্রসঙ্গেই উঠে আসে এই তথ্য।

 

রিভিউ প্রসঙ্গে সোনম বলেন, ‘আমি ছবিটি দেখিনি, কিন্তু শুনেছি। ছবির চিত্রনাট্য আমাকে শোনানো হয়েছিল। আমাকে অভিনয়ের জন্য প্রস্তাবও দেওয়া হয়েছিল। তখনই মনে হয়েছিল ছবিটি অসাধারণ হবে।’ তবে ছবির প্রস্তাব কেন তিনি ছেড়ে দিয়েছিলেন, আর কোন চরিত্রেই বা তাকে অভিনয় করতে বলা হয়েছিল এই নিয়ে কোনো কথা বলেননি তিনি। তবে একইসাথে বাহুবলীর প্রসঙ্গে আর কোনো কথা বলতে বারণ করেন সঞ্চালককে।