ইয়েমেনের শেষকৃত্যানুষ্ঠানে ভুল তথ্যের ভিত্তিতে হামলা চালানো হয়েছিল বলে দাবি করছে সৌদি নেতৃত্বাধীন জোট। শিয়া হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে ১৪০ জন নিহত হয়েছে, নিহতদের বেশিরভাগ বেসামরিক নাগরিক।
এই হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন ১৪ দেশের জোট হামলার তদন্ত শেষে বলা হয়েছে, জোটের হামলা বিষয়ক নিয়মের লঙ্ঘন ও ভুল তথ্যের কারণে এই হামলার ঘটনা ঘটেছে। গোয়েন্দা তথ্যে বলা হয়েছিল, হলরুমভর্তি শিয়া হুথি বিদ্রোহীরা ছিল। ইয়েমেনের প্রেসিডেন্টের জেনারেল চিফ অব স্টাফের একজন সদস্য এই তথ্য দিয়েছিল বলে উল্লেখ করা হয়।
তদন্তে ইয়েমেনের এয়ার অপারেশন সেন্টার কোয়ালিশন কমান্ডের অনুমোদন ছাড়াই হামলা চালিয়ে ছিল বলে অভিযোগ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার পরামর্শ দেয়া হয়েছে তদন্তে। প্রায় ৬০০ জন আহত হয়েছিল হামলায়। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ
