ঢামেকে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মা-শিশুসহ নিহত ৪

আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ২০:৩৯
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশ পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মা-শিশুসহ চারজন নিহত হয়েছে। এই ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতদের মধ্যে একজনের নাম সাকিব (৭), তার মা গুলেনূর বেগম (৩০), আমেনা বেগম সূয্য (৩৫) ও অজ্ঞাত এক পুরুষ (৪৫)।
 
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি লাশ পরিবহনের জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স জরুরি বিভাগে প্রবেশ করছিল। এসময় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে দর্শনার্থীদের চাপা দেয়। পরে হতাহতের ঘটনা ঘটে।
 
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানিয়েছেন, এই ঘটনায় অ্যম্বুলেন্সের চালক সোহেলকে আটক করেছে পুলিশ। অ্যাম্বুলেন্সটি জব্দ করে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় গুলেনূর বেগম ও আমেনা বেগম সূর্য মারা যান। 
 
 
ইত্তেফাক/এমআই