লা লিগার হোম গ্রাউন্ডে সর্বোচ্চ গোলের রেকর্ড মেসির

আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৪:১২
 
লা লিগার ইতিহাসে ঘরের মাঠে সর্বাধিক গোলের মালিক হয়ে গেলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওলেন মেসি। বার্সা এই মিডফিল্ডার অ্যাথলেটিক কিংবদন্তি তেলমো জাররার করা ১৭৯ গোলের রেকর্ড ভেঙ্গে এই কৃতি গড়েন।
 
শনিবার লা লিগায় দেপোর্তিভোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারের করা দুর্দান্ত থ্রো থেকে জালে বল পাঠিয়ে নতুন ইতিহাস রচনা করেন মেসি। ম্যাচে ৪-০ গোলে জয় পায় বার্সেলোনা।
 
উল্লেখ্য, এই তালিকায় ১৫০ গোল নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো চতুর্থ স্থানে এবং ১৫১ গোল নিয়ে পঞ্চম স্থানে আছেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো। গোল ডটকম।
 
ইত্তেফাক/এমআর/আরএ