ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৪:১৮
বাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশু গুরুতর আহত হয়েছে। মৃতরা হলো, পারভেজ (১৫) ও শুভ (১০)।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল পৌণে ১০টায় তিন শিশু ভাদুঘর রেলক্রসিং এলাকায় চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ভিডিও করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ভৈরবগামী বাল্লা লোকাল ট্রেনের নিচে তারা কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই পারভেজ ও শুভ মারা যায়। আহত হয় রিপন (১০)। তাকে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
 
রেলওয়ে পুলিশ জানায়, নিহত দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

ইত্তেফাক/এএসএমইউ