পাংশায় মা ইলিশ ধরার অপরাধে ৪ জেলেকে দণ্ড

আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৫:২৫
রাজবাড়ীর পাংশা উপজেলা ঘেঁষা পদ্মা নদীতে মা ইলিশ শিকার করার অপরাধে চার জেলেকে কারদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাছ ও জাল জব্দ করা হয়েছে।
 
শনিবার সন্ধ্যায় নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুর রহমান বাহাদুরপুর-হাবাসপুর পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন, পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউপির শ্যামনগর গ্রামের বারেক মন্ডল, মাসুদ, নজরুল এবং ওমর আলী।
 
নিবার্হী ম্যাজিস্ট্রেট জানান, জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং জব্দকৃত ইলিশ মাছ এতিম খানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ