নকল ভোল্টেজ স্ট্যাবিলাইজার বিক্রির দায়ে জেল

আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৫:৩৩
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ওয়ালটন কোম্পানির ব্র্যান্ড ব্যবহার করে নকল ভোল্টেজ স্ট্যাবিলাইজার বিক্রির দায়ে এক বিক্রেতাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত হারুন অর রশিদ (৩০) উপজেলার দাওগাঁও ইউনিয়নের রাজাবাড়ি এলাকার বাসিন্দা।
 
রবিবার বেলা ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নমিতা দে এর ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
 
মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রাশেদুল হাসান রাশেদ জানান, উপজেলার কালিবাড়ি বাজারের একটি ইলেকট্রিক যন্ত্রপাতির দোকানে অভিযান চালিয়ে ওয়ালটন কোম্পানির ব্র্যান্ড সম্বলিত নকল ভোল্টেজ স্ট্যাবিলাইজার জব্দ এবং সংশ্লিষ্ট অভিযোগে এই যুবককে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। রবিবার দুপুরে তাকে জেলার কেন্দ্রীয় কারাগারে সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ