কুমিল্লায় মাদকদ্রব্য ও মালামাল জব্দ

আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৬:৩২
কুমিল্লায় ১০ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। জব্দকৃত এসব মাদকদ্রব্য ও মালামাল রবিবার দুপুরে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও কাস্টমস অফিসে জমা করা হয়েছে। 
 
জানা গেছে, রবিবার সকালে বিজিবির একাধিক টিম কুমিল্লার ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জেলার সদর দক্ষিণ উপজেলার বিরাহিমপুর, মথুরাপুর, যশপুর, শশীদল, শালদানদী, বৌয়ারা বাজার, আমানগন্ডা ও গোলাবাড়িসহ বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল, হুইস্কি, বিয়ার, গাঁজা, স্টেরয়েড ট্যাবলেট, শাড়ি ও কসমেটিকস্ সামগ্রী জব্দ করা হয়।IMG0
 
কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান জানান, জব্দকৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ৩৪ হাজার ৬২৫ টাকা। দুপুরে মাদকদ্রব্যগুলো কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ