দেশের বিশাল জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে ব্যাংক এশিয়া গত শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি এজেন্ট ব্যাংকিং বুথ উদ্বোধন করেছে।
মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ উপজেলার রাঢ়ীখালের তিন দোকান বাজারে এজেন্ট বুথটি উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, ইরা ইনফোটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিরাজুল ইসলাম এবং ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান আহসান-উল আলম উপস্থিত ছিলেন।
২০১৩ সালে ব্যাংক এশিয়া মুন্সীগঞ্জ জেলায় দেশে সর্বপ্রথম এজেন্ট ব্যাংকিং সেবা প্রবর্তন করে। বর্তমানে এ জেলায় ৬৩টি এজেন্ট বুথের মাধ্যমে ব্যাংকিং-সেবা-বহির্ভূত জনগোষ্ঠীকে সেবা প্রদান করা হচ্ছে। ব্যাংক এশিয়া দেশের ৪৭ জেলায় এ সেবা সম্প্রসারণ করেছে। এজেন্ট ব্যাংকিং হল সরাসরি নিজস্ব শাখা বা বুথ স্থাপন না করে বৈধ এজেন্ট নিয়োগের মাধ্যমে সাধারণ জনগোষ্ঠীর কাছে অতি সহজে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া।
ইত্তেফাক/ইউবি
