জাতীয় দলের বর্তমান খেলোয়াড়দের দিয়ে দেশের ফুটবলের মান উন্নতি হবে না, সেটা বুঝতে পারছেন বাফুফের সহসভাপতি কাজী সালাহউদ্দিন। দেশের ফুটবল উন্নয়নে তৃণমুল পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনার পরিকল্পনায় হাত দিয়েছেন। ফুটবল পরিকল্পনায় গিয়ে মাঠ পর্যায়ে নামছেন বাফুফে সভাপতি। বুঝতে পারছেন বাস্তবায়ন করতে হলে যে পরিমাণ অর্থ প্রয়োজন তা সংগ্রহ করার পরিকল্পনা করছে বাফুফে। সালাহউদ্দিন জানিয়েছেন তৃণমূল পর্যায়ে ফুটবলের জন্য কাজ করতে ১৫ থেকে ২০ কোটি টাকা লাগবে। সেটা সংগ্রহ করবেন বাফুফে সভাপতি এবং তার সহকর্মীরা।
তৃণমূল পর্যায়ে থেকে ফুটবল উন্নয়নে বাফুফের টেকনিক্যাল স্ট্রাট্রেজিক ডাইরেক্টর বৃৃটিশ পল স্মলী পুরো পরিকল্পনা সাজিয়েছেন যেটা বাফুফের সভায় চূড়ান্ত হয়ে আসলে ক্লাবগুলোকে জানিয়ে দেওয়া হবে। গৃহিত পরিকল্পনা মেনে চলবে ক্লাব এবং ফেডারেশন। টম স্মলী বলেছেন,‘ যেভাবে আমরা পরিকল্পনা করছি তাতে সুফল আসবে সময় লাগবে।’
এশিয়ান কাপ ফুটবল প্লেঅফ লেগের ফিরতি ম্যাচে ভুটানের কাছে হারের পর বাফুফের কর্মকর্তারা মুখ খুলেননি। দেশের ফুটবল অনুরাগীদের সামলোচনার মুখে পড়েন। খণ্ড খণ্ড ভাবে না কথা বলে সবাইকে এক সাথে জানানোর জন্য গতকাল বিকালে বাফুফে ভবনে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন বাফুফে সভাপতি। সালাহউদ্দিন যখন কথা বলছিলেন তখন তার নির্বাচনী বিরোধী, হেরে যাওয়ার প্রার্থীদের সঙ্গীরা ভবনের গেটের বাইরে সালাহউদ্দিন বিরোধী শ্লোগান দিচ্ছিলেন। জাতীয় দলের বেলজিয়ান কোচ টম সেইন্টফিট ঢাকা ছাড়ার আগে বাফুফে সভাপতির সাথে দেখা করেন। সালাহউদ্দিন সংবাদ মাধ্যমকে বললেন,‘সেইন্টফিট আমাকে বললেন জাতীয় দল ব্যর্থ হলে প্রথমেই কোচের গলা কাটে। তারপর খেলোয়াড়দের ধরে। আর বাংলাদেশে দেখছিল আমি যে কোচের দায়িত্ব পালন করলাম তা নিয়ে কথা নেই। সভাপতিকে টানছে।’ ভুটান ম্যাচে লজ্জা পেয়েছেন বাফুফে সভাপতি। দেশের মানুষদের বলেছেন আপনারা যেমন কষ্ট পেয়েছেন তেমনি আমিও কষ্ট পেয়েছি। কিন্তু আমি এখান থেকে ঘুরে দাঁড়াতে চাই।’ ব্যর্থতার কথা স্বীকার করেন তিনি। সাথে ফুটবল পৃথিবীর অন্যান্য ব্যর্থতার উদাহরণও তুলে ধরলেন। নামিয়ে আনেন বিজ্ঞানীদের। কারা কখন কোন্টা আবিষ্কার করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন। আবার কিভাবে সফল হয়েছে তার উদাহরণগুলো পৃথিবীতে অনেক দেশ নিম্ন পর্যায়ে চলে গিয়ে সেখান থেকে আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিলের ফুটবল ব্যর্থতা থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে।
সালাহউদ্দিন সংবাদ মাধ্যমের সাথে কথা বললেন ছিলেন না জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি কেউ কিংবা ফুটবল ডেভেলপম্যান্ট কমিটির কোনো কমর্মকর্তা। ছিলেন লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী, জাকির হোসেন চৌধুরী, আমিরুল ইসলাম বাবুসহ অন্যরা।
গতবার যাদের দায়িত্ব দিয়েছিলেন তারা পারেননি। যে কারণে সোহরাওয়ার্দী কাপ এবং শেরে বাংলা কাপ ফুটবল আবারও শুরু করার ঘোষণা দিয়েছেন বাফুফের সভাপতি। আগেও এই দুটি খেলা আয়োজনের জন্য দায়িত্ব দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। গতকাল ঘোষণা দিয়েছেন প্রত্যেক জেলায় এই দুটি খেলা আবার হবে। লিগ শেষ হলে ৩০-৪০ ফুটবলার নিয়ে জাতীয় দলের ক্যাম্প করার প্রতিশ্রুতি দিয়েছেন। সালাহউদ্দিন বললেন,‘জাতীয় দলের জন্য কি না করা হয়েছে। আমি বুঝতে পারছি তৃণমূল পর্যায়ে হাত দিতে হবে। আমরা যে পরিকল্পনা করছি তা ডিসেম্বরেই জানিয়ে দেবো। একটু সময় দিন।'
ইত্তেফাক/আরএ
