মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিলের পানিতে গোসল করতে নেমে নিখোঁজের আড়াই ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত রনি শেখ (১০) উপজেলার সমেতপুর এলাকার পান্নু শেখের ছেলে।
রবিবার সন্ধ্যায় উপজেলার সমেতপুর গ্রামের ওই বিল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে।
ঘিওর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান নুরুল আলম জানান, বিকেল চারটার দিকে বাড়ির পাশের বিলে গোসল করতে নেমে নিখোঁজ হয় রনি। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রনির লাশ উদ্ধার করা হয়।
ইত্তেফাক/এএসএমইউ
