ভ্যাঙ্কুভারে অদ্ভুত ভাসমান দ্বীপ!

আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১২:৫৫
 
কানাডার ভ্যাঙ্কুভারের উপকূলে ওয়েন অ্যাডামস (৬৬) এবং ক্যাথিরিন কিং (৫৯) দম্পতি গড়ে তুলেছেন এক অদ্ভুত ভাসমান দ্বীপ। তারা দ্বীপটির নাম দিয়েছেন ‘ফ্রীডম কৌভ’ বা ‘স্বাধীন দ্বীপ’।
 
১৯৯২ সাল থেকে ছোট্ট এই দ্বীপে বসবাস শুরু করেন তারা। দ্বীপ জীবনে তাদের সঙ্গী হয়ে আছে তাদের দুই সন্তান। জল, মাছ আর নিজেদের গড়ে তোলা নয়নাভিরাম এই প্রাকৃতিক জগতের সাথে  এরই মধ্যে পার করে ফেলেছেন চব্বিশটি বসন্ত।
 
ওয়েন এবং ক্যাথিরিন  দু’জনেই শিল্পী। তারা ছবি আঁকা  এবং নাচ গান করার পাশাপাশি লেখালেখিও করেন।মনোরম দ্বীপটিতে তারা গড়ে তুলেছেন- ড্যান্স ফ্লোর, আর্ট গ্যালারি  এবং  গ্রিন হাউজ প্রযুক্ত ব্যবহার করে ফলফুল আর সবজী বাগান।
 
গ্রীষ্মকালে কাছাকাছি একটি জলপ্রপাত থেকে এবং শীতকালে বৃষ্টির থেকে পানিয় জল সংগ্রহ করেন। সৌর জগত থেকে প্রাকৃতিক উপায়ে  বিদ্যুতের ব্যবস্থা করেছেন।
 
টলমল নীল জলে ঘেরা আর নীল সাগরের সীমানায় এই দ্বীপে নিকটবর্তী শহর থেকে যেতে সময় লাগে ৪৫ মিনিট।পর্যটকদের জন্য এই দ্বীপ খোলা থাকে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত।
 
ইত্তেফাক/এমআর/আরএ