বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৬:০৩
 
দুই দিনের বাংলাদেশ সফরে এসে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট  জিম ইয়ং কিম ঘুরে গেলেন ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক। বেলা ১০ টা ৩৫ মিনিটে জাদুঘর পরিদর্শনে যান তিনি।
IMG0
এ সময় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরটি সম্পূর্ণ ঘুরে দেখেন তিনি। এ সময় তাকে সহায়তা করেন রেদওয়ান মুজিব সিদ্দিক। জাদুঘর পরিদর্শন শেষে দর্শনার্থী বইয়ে স্বাক্ষরও করেন তিনি।
IMG1
সেখানে আরো উপস্থিত ছিলেন সা‌বেক শিক্ষা সচিব ও বর্তমা‌নে জাদুঘর‌টির কিউ‌রেট‌রের দা‌য়ি‌ত্বে থাকা নজরুল ইসলাম খান।
IMG2
 
আজ সোমবার সকালে বাংলাদেশ সফরের উদ্দেশ্যে ঢাকায় পৌঁছান জিম ইয়ং কিম। এরপর সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে বসেন তিনি। বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রাথমিক ব্রিফিং দিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর আসেন জিম ইয়ং কিম।
 
IMG3
 
ইত্তেফাক/আরএ