ধামরাইয়ে ফোর্ডনগর সেতু উদ্বোধন

আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ২২:২৯
ধামরাই উপজেলার দক্ষিণাঞ্চলে বংশী নদীর ওপর নির্মিত ফোর্ডনগর সেতুটি সোমবার সন্ধ্যায় খুলে দেয়া হয়। 
 
এই সেতুটি ধামরাই, সিংগাইর উপজেলাকে সাভার উপজেলার সঙ্গে সংযুক্ত করলো। ফোর্ডনগরে বংশী নদীর ওপর ২৫৮ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২১ কোটি ১২ লাখ টাকা। সেতু উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুল্লার ইউপি চেয়ারম্যান কালিপদ সরকার। প্রধান অতিথি ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এম.এ. মালেক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহম্মেদ মজুমদার, ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলা, সাভার পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুল গণি প্রমুখ।