ইংল্যান্ডের এসেক্সে ৮৯ বছর বয়সী এক প্রবীণ মহিলা গোসলখানায় আটকে ছিলেন ৪ দিন। পরে এক খাদ্য পরিবেশিকার সহায়তায় তিনি উদ্ধার পান।
এসেক্সের প্রবীণ এই মহিলার নাম ডোরিন মান। চারদিন গোসলখানায় আটক অবস্থায় তিনি নিজেকে উষ্ণ রাখেন গরম পানির সহায়তায়।
ডোরিনকে উদ্ধারকারী খাদ্য পরিবেশিকার নাম সোনিয়া কনগ্রেভ। ৩৯ বছর বয়সী এই খাদ্য পরিবেশিকা মহিলাটি খেয়াল করেন ডোরিন মান চারদিন ধরে দুপুরের খাবার খেতে এবং ওয়াইন পান করতে আসছেন না। ব্যাপারটি লক্ষ্য করে তিনি পুলিশে খবর দেন।
পুলিশ সোনিয়ার খবরটিকে আমলে নিয়ে ডোরিনের বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে গোসলখানা থেকে।
ডোরিনকে উদ্ধারের পর সোনিয়া সাংবাদিকদের কাছে বলেন, ‘ডোরিন একজন চমৎকার মহিলা। পরপর চারদিন তিনি আমাদের এখানে খাবার খেতে না এলে মনে হলো কোথাও একটা সমস্যা হয়েছে।’
সোনিয়া কনগ্রেভ কেবল ডোরিনকে উদ্ধার করেই নিশ্চিন্ত নন, তিনি ডোরিনের জন্য একটি মোবাইল কিনে দিতে চান যাতে জরুরী মুহূর্তে তিনি সোনিয়াকে কল করতে পারেন।
ইত্তেফাক/এএন
