দীপিকা পাডুকোনের সব কিছুতেই হাজির থাকেন রণবীর সিং। সে দীপিকাকে বিমানবন্দরে নামানো হোক বা আইফার মঞ্চে।
এখনো পর্যন্ত সংবাদমাধ্যমে মুখ না খুললেও রণবীর-দীপিকার সম্পর্ক বি-টাউনের 'ওপেন সিক্রেট'। আর তাই, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে দীপিকার হাত ধরে উধাও হয়ে যেতে মুখে রা কাটেননা রণবীর। কিন্তু, এবার নাকি বলিউডের সেই 'প্যাশনেট' জুটি ভাঙতে চলেছে!
গুঞ্জনের খবর, বেফিকর-এর ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে এখনো পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি দীপিকা। আর এতেই নাকি মনে আঘাত পেয়েছেন রণবীর। দীপিকা থেকে নিজেকে গুটিয়ে নেয়ারও মনস্থির করে ফেলেছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি 'বাজিরাও মাস্তানি'র নায়ক।
গুঞ্জনকারীদের দাবি, সঞ্জয় লীলা বানশালীর পদ্মাবতী-তে অভিনয় করতে গিয়ে সম্পর্কের টানাপোড়েনে পড়েন রণবীর-দীপিকা। তবে এর কারণ জানা যায়নি।
ব্রেকআপের পর জগ্গা জাসুস-এ অভিনয়ের সময় বেশ সমস্যায় পড়েন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। এমনকি, শুটিংয়ের সময় ছাড়া কেউ কারো মুখ পর্যন্ত দেখেননি। রণবীর সিং এবং দীপিকার মধ্যে যাতে এমন কিছু না হয়, ভক্তরা সেই প্রার্থনাই করছেন।
ইত্তেফাক/এএম
