নাইজেরিয়ায় দুই বছরেরও বেশি সময় পর বোকো হারামের কাছ থেকে মুক্তি পেয়েছে ২১ জন কিশোরী। আরো ৮৩ জনের মুক্তির ব্যাপারে আলোচনা চালিযে যাচ্ছে দেশটির সরকার।
তবে এখনো শতাধিক কিশোরী তাদের অপহরণকারীদের ছেড়ে আসতে চা্ইছেনা। মঙ্গলবার নাইজেরিয়ার স্থানীয় এক নেতা এমনটাই দাবি করেছেন।
অনেকের ধারণা বোকো হারামের কাছ থেকে ফিরে আসার পর নিজেদের ভবিষ্যত নিয়ে ওই কিশোরীরা শঙ্কিত। কারণ তাদের অনেকেই অপহরণকারীদের বিয়ে করেছেন এবং তাদের সন্তানের মা হয়ে গেছেন।
চিবক ডেভেলপমেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান পগু বিতরাস বলেন, যেই ২১জন কিশোরী মুক্তি পেয়েছে তাদের শিক্ষার জন্য বিদেশ পাঠাতে হবে, নয়তো নাইজেরিয়ায় নানা হয়রানির শিকার হবে তারা।
গত রবিবার পরিবারের কাছে ফিরে এসেছে ২১ জন কিশোরী। বুধবার হয়তো তারা প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির সঙ্গে দেখা করবেন।
২০১৪ সালে ২৭৬ স্কুলছাত্রীকে অপহরণ করে বোকোহারাম। এরপর দুই বছরে বেশ কয়েকজন ফিরে আসলেও এখনো দুই শতাধিক কিশোরী আটকা পড়ে আছে।
যারা পালিয়ে এসেছিলো তাদের অনেকেই চিবক ছেড়ে গেছে। কারণ তাদেরকে ‘বোকো হারামের স্ত্রী’ বলে উপহাস করা হতো। এজন্য তাদের মধ্যে ২০ জন কিশোরী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছে। এপি
ইত্তেফাক/এমএইচ
