শিখ ব্যক্তিকে মুসলিম অভিহিত করে ট্রাম্পের প্রচারণা

আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৮:১৪
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা নিয়মিত বিতর্কের পাশাপাশি হাস্যরসের সৃষ্টি করে যাচ্ছে। বিতর্কিত এই প্রার্থীর প্রচারণার এক হ্যান্ডবিলে এক ভারতীয় বংশোদ্ভূত শিখ ধর্মাবলম্বীকে মুসলিম হিসেবে চিহ্নিত করা হয়।
 
ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ফিশার্স সিটির বাসিন্দা গুরিন্দার সিং খালসার ছবি হ্যান্ডবিল প্রচারণায় ব্যবহার ওহিও অঙ্গরাজ্যে ছড়ানো হয়। ক্রমাগত মুসলিম ও ইসলাম বিরোধী বক্তব্য দিয়ে আসা ডোনাল্ড ট্রাম্পের মুসলিম সমর্থক বলে আখ্যায়িত করা হয় খালসাকে। তবে খালসা একটি মার্কিন টিভিকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, তিনি মুসলিম ও না, ট্রাম সমর্থক নাতো বটেই! তিনি বলেন, আমি মুসলিম নয় এবং ট্রাম্পকেও আমি সমর্থন করছি না। সে আমার ছবি ব্যবহার করে বলছে মুসলিমরা তাকে সমর্থন করে। কিন্তু আমার তাতে কিছু করার নেই। আমি ট্রাম্পকে সমর্থন করি না।
 
তার ছবি প্রচারণায় ব্যবহারের আগে কেউ তার অনুমতিও নেয়নি বলে উল্লেখ করেন খালসা। এই ছবি ব্যবহারের আগে কেউ আমার অনুমতি পর্যন্ত নেয়নি। এটা বিস্ময়কর ও বিরক্তিকর। এতে মারাত্মক দ্বিধার সৃষ্টি হবে, কারণ এই হ্যান্ড বিল সারাদেশে প্রচারণায় ব্যবহার হবে।
 
IMG0
 
ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় এটিই প্রথম উদ্ভট ঘটনা নয়। তিন বার বিয়ে করা ৭০ বছর বয়সী ট্রাম্প সমলিঙ্গের বিয়ের বিরোধিতা করে বলেন, তিনি ঐতিহ্যগত বিবাহ পদ্ধতির সমর্থক। তখন তাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেন, তিনবার বিয়ে করাটা কী ঐতিহ্যগত বিবাহ পদ্ধতির মধ্যে পড়ে কী না? এছাড়া তিনি মেক্সিকানদের ধর্ষক ও মাদক পাচারকারী বলে অভিহিত করেন। এনডিটিভি।
 
ইত্তেফাক/এসএসএ