ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন, মো. মুক্তার হোসেন (৩৬), মো. মিজানুর রহমান বাবু (২২), মো. সোহেল আহম্মেদ (৩২) ও মো. জনি (২৫)। তাদের কাছ থেকে মাদক বিক্রির ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও আটক করা হয়।
ডিএমপি'র অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-মিডিয়া) ইউসুফ আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার রাতে যাত্রাবাড়ী থানার কাজলা এস শাহ সিএনজি ফিলিং অ্যান্ড কনভারশন স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। -বাসস।
ইত্তেফাক/এসএস
