বাংলাদেশে ইনস্যুরেন্সের সর্বোচ্চ সেবা পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অব বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর র্যাডিসন ব্লু হোটেল প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটর অথরিটি বাংলাদেশ (আইডিআরএ) এর চেয়ারম্যান জনাব এম. শেফাক আহমেদ। এলআইসি ইন্ডিয়ার চেয়ারম্যান শ্রী ভি.কে শর্মা, ভারতীয় হাই কমিশনের কর্মকর্তা ড. আদর্শ স্বয়াইকা এবং র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অব বাংলাদেশ একটি যৌথ উদ্যোগের কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করেছে। সহযোগী কোম্পানি হিসেবে রয়েছে স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজম্যান্ট লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
ইত্তেফাক/এসএসএ
