শুরু হলো শেখ রাসেল স্কুল টেনিস

আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ২০:৩২
যাত্রা শুরু হলোর শেখ রাসেল স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতার। মঙ্গলবার শেখ রাসেলের জন্মদিনে প্রথমবারের মতো কোর্টে গড়ায় দেশের ৪১টি স্কুলের ২৬০ জন খেলোয়াড়ের অংশগ্রহণে চারদিনের টেবিল টেনিস টুর্নামেন্টটি।
 
রাজধানীর শহীদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে  টুর্নামেন্টের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি আবদুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. সাজ্জাদ হায়দার, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী ও শেখ রাসেল ক্রীড়া চক্রের ডিরেক্টর-ইন-চার্জ ইসমত জামিল আখন্দ।
 
IMG0
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫৩তম জন্মদিনে তার স্মৃতিচারণ করেন।
 
তিনি বলেন, ‘খেলাধুলায় বাংলাদেশ আজ অনেক এগিয়ে গেছে। ক্রিকেট দিয়ে আজ আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। আমি আশা করবো শুধু ক্রিকেটেই নয়, স্কুল টেবিল টেনিস দিয়ে দেশের টেবিল টেনিসের যে দ্বার আজ উন্মোচিত হলো তা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আমাদের গৌরব বয়ে আনবে।
 
তিনদিনব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে ২১ অক্টোবর।
 
ইত্তেফাক/এমএইচ