ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বামপন্থী আন্দোলনের প্রবীণ নেতা, লেখক, বুদ্ধিজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অজয় রায়ের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য।
শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য অজয় রায়ের কথা উল্লেখ করে বলেন, তিনি বাংলাদেশের বিভিন্ন প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। অসাম্প্রদায়িক প্রগতিশীল চেতনায় বাংলাদেশে সামাজিক আন্দোলনের মাধ্যমে সচেতনতা সৃষ্টির জন্য মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি কাজ করে গেছেন। তার অবদান দেশবাসী স্মরণ রাখবে।
উপাচার্য অজয় রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।-বাসস
ইত্তেফাক/কেকে
