তালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৫:৫৮
সাতক্ষীরার তালা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল-শিক্ষকের মৃত্যু হয়েছে। মৃত মো. রবিউল ইসলাম গাজী (৫০) উপজেলার সাতপাকিয়া গ্রামের মৃত. আয়জুদ্দীন আহমদ গাজীর ছেলে। তিনি উপজেলা সদরের মহল্লাপাড়া গ্রামে বসবাস করতেন।
 
জানা গেছে, বুধবার দুপুর একটায় মহল্লাপাড়াস্থ বাড়ির ছাদে মোটর লাইনের সংযোগ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ