ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর নিয়ন্ত্রণে আনতে আইএস এর সঙ্গে লড়াই করছে ইরাকের সেনাবাহিনী। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বেসামরিক নাগরিকদের মানব বর্ম হিসেবে ব্যবহার করছে আইএস।
তবে এরই মাঝে শহরটি থেকে প্রায় ৯০০ বেসামরিক নাগরিক পালাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরনার্থী এজেন্সি। প্রথমবারের মতো এত মানুষ পালিয়ে যাওয়ার খবর আসলো। তবে মসুলে প্রায় ১৫ লাখ মানুষ বাস করে। এদের মধ্যে আইএস জঙ্গির সংখ্যা পাঁচ হাজার।
জতিসংঘের শরনার্থী বিষয়ক কমিশনের মুখপাত্র জানান, ৯০০ জনেরও বেশি মানুষ সিরিযা সীমান্তে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তিনি জানান, জাতিসংঘ তাদের জন্য একটি শরনার্থী ক্যাম্প তৈরি করে দিবে। তবে সেদিক দিয়ে কোনো আইএসও পালিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সীমান্তে পৌছে যাওয়া কিছু বেসামরিক নাগরিকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাধারণ মানুষদের পালিয়ে যেতে দিচ্ছিলোনা আইএস। বিবিসি
ইত্তেফাক/এমএইচ
