অর্থনৈতিক অঞ্চলসমূহে কেন্দ্রীয় বর্জ্য শোধানাগার এবং পানির পুনঃব্যবহার সংক্রান্ত বিষয়ে কারিগারি সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক গ্রুপের সদস্য সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি)। বুধবার অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
বেজা কর্তৃক বাস্তবায়নাধীন অর্থনৈতিক অঞ্চলসমূহে কেন্দ্রীয় বর্জ্য শোধানাগার এবং পানির পুনঃব্যবহার নিশ্চয়াতার মাধ্যেম পরিবেশ সংরক্ষণে বেজা ও আইএফসি যাৈথ উদ্দ্যোগে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলসমূহের কর্মকর্তাদেরকে নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। দ্রুত অর্থনৈতিক উন্নয়ন তথা শিল্পায়ন, কর্মসংস্থান, উত্পাদন এবং রফতানি বৃদ্ধি ও বহুমুখী করণে উত্সাহ প্রদানের জন্য বেজা বেসরকারি উদ্যোক্তাদের বিভিন্নভাবে উত্সাহ প্রদান করে আসছে। এর অংশ হিসেবে বেজা ইতোমেধ্যে ১০টি স্বনামধন্য প্রতিষ্ঠানকে ১২টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল করার প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স প্রদান করেছে এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বে মোংলা ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে কাজ করছে। সভায় সিইটিপি ও ওয়াটার ট্রিটমেন্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার শুরুতে আইএফসির সহযোগি প্রতিষ্ঠান ২০৩০ ওয়াটার রিসোর্সেস গ্রুপ এর কর্মকর্তা জাবেদ বিন করিম ও সিমা অর্থনৈতিক অঞ্চলসমূহে কেন্দ্রীয় বর্জ্য শোধানাগার এবং পানির পুনঃব্যবহার নিশ্চয়তার উপর বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি অর্থনৈতিক অঞ্চলসমূহে কেন্দ্রীয় বর্জ্য শোধানাগার এবং পানির পুনঃব্যবহার সংক্রান্ত বিষয়ে কারিগারি সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন এবং বিশ্বের উন্নতদেশে সমূহের সর্বাপেক্ষা যুগোপোগি পরিকল্পনা নিয়ে কথা বলেন যাতে করে পরিবেশ সংরক্ষন নিশ্চিত করা যায়, সে বিষয়ে বেজার সাথে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ।
সভাপতির বক্তব্যে বেজার নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী বলেন, বেজার মূল লক্ষ্য হচ্ছে পরিকল্পিত শিল্পায়নের মাধ্যমে ১ কোটি লোকের কর্মসংস্থান ও প্রতিবছর অতিরিক্ত ৪০ বিলিয়ন ডলার রফতানি করা। পরিবেশসম্মত পরিকল্পিত শিল্পায়নের অংশ হিসেবে এই মতবিনিময়ের আয়োজন। একই সাথে তিনি আশাবাদ ব্যক্ত করে পরিকল্পিত ভাবে পর্যাপ্ত শিল্পায়নে হলে অর্থনৈতিক অঞ্চলে কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থপনা একটি লাভ জনক শিল্প হিসেবে গড়ে উঠবে ও পরিবেশ সংরক্ষিত হবে।
ইত্তেফাক/এএম।
