রাজশাহীতে চোরাচালানের উদ্দেশে আনা ১৫টি মানব কংকালের বিভিন্ন অংশ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ২ কংকাল পাচারকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের লাশকাটা ঘর থেকে এ সব কংকাল উদ্ধার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর বাগানপাড়া এলাকার নিশিপদ ডোমের ছেলে বিপন কুমার ডোম (৫৩) এবং একই এলাকার মৃত পাঁচু রবি দাসের ছেলে নিরেন রবি দাস (৪২)।
জানা যায়, পাচারের উদ্দেশ্যে ভারত থেকে ১৫টি মানব কংকালের খুলিসহ বিভিন্ন অংশ এনে রামেক হাসপাতালের লাশকাটা ঘরে রাখে চোরাকারবারীরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সেখানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (এসি) আল আমিন হোসাইন ও এসআই মো. মাহবুব হাসানে নেতৃত্বে গোয়েন্দা পুলিশের বিশেষ দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে বিপন ও নিরেন রবিকে কংকালসহ হাতেনাতে আটক করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
