মিরাজের কাছে ইংল্যান্ডের চতুর্থ উইকেটের পতন

আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৩:৪৮
 
আবারো মেহদী হাসান মিরাজের মাধ্যমে সফলতা পেল বাংলাদেশ। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যারিয়ারের প্রথম টেস্ট ম্যাচে তৃতীয় উইকেট শিকার করলেন তিনি। জো রুট ৪০ রানে মিরাজের বলে তালুবন্দী হলেন সাব্বিরের হাতে।
 
এর আগে বাংলাদেশের পক্ষে উদ্বোধনী উইকেটটিও ছিল মিরাজের। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। কিন্তু তাদের সেই সিদ্ধান্ত ভুল প্রমাণিত করে মাত্র ৯.৫ ওভারে ডাকেটকে দলীয় ১৮ রানে ফিরিয়ে দেন মিরাজ। এরপর ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুককে ফিরিয়ে দেন বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। ওপেনার দুইজনকে হারিয়ে গ্যারি ব্যালেন্সকে নিয়ে খেলার নিয়ন্ত্রণ দলে রাখার চেষ্টা করেন রুট। কিন্তু এ সময় আবারো মিরাজের আঘাতে প্যাভিলিয়নে ফেরেন ব্যালেন্স। স্কোর তখন ১২ ওভারে ২১ রান।
 
বোলারদের এমন চাপের মুখে কিছুটা স্বাচ্ছন্দ্যে ছিলেন রুট। তাকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের সাচ্ছ্বন্দ্য ফিরিয়ে আনল মিরাজ।