ইংল্যান্ডের পঞ্চম উইকেট শিকার করে নিলেন সাকিব আল হাসান। ক্রিজে দৃঢ় অবস্থান নেয়ার আগেই নতুন ব্যাটসম্যান বেন স্টোকসকে সাজঘরে ফেরালেন তিনি। এর আগে ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুককে বোল্ড আউট করেন সাকিব। তার সঙ্গে পাল্লা দিয়ে উইকেট শিকারে অবশ্য এগিয়ে আছেন মেহদী হাসান মিরাজ।
উপমহাদেশের স্পিন বোলিংয়ের কাছে ইংল্যান্ড বরাবরের মতই ধরাশায়ী তা প্রমাণের জন্যই সম্ভবত প্রথম দিন খেলা শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের স্পিনারদের কাছে উইকেট বিলিয়ে আসতে থাকে দলটি। মাত্র ১২ ওভারে ৩ উইকেট হারানো ইংল্যান্ডকে ভালো অবস্থানে নেয়ার আশা জাগাচ্ছিলেন জো রুট ও মঈন আলী। কিন্তু জো রুটকে ব্যক্তিগত ৪০ রানে ক্যাচ আউটের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান মেহদী হাসান মিরাজ। আর তারপর বেন স্টোকস একটি ছয় মেরে দ্রুত রান সংগ্রহ করতে থাকলে তাকে বোল্ড করেন সাকিব আল হাসান।
ইত্তেফাক/আরএ
